কুমিল্লাশনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৭, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আগামী ২০ মার্চ (শুক্রবার) দেশটিতে ঈদ উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শনিবার (৭ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে সম্ভাব্য

শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির ২০২৬ সালের ২০ মার্চ (শুক্রবার) সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।

শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির২০২৬ সালের ২০ মার্চ (শুক্রবার) সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।

জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, তাদের হিসাব অনুযায়ী ১৪৪৭ হিজরির রমজান মাস এবার ৩০ দিন পূর্ণ করবে। সেই হিসেবে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতর হবে শুক্রবার।

কারণ হিসেবে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, বুধবার (১৮ মার্চ) রমজানের ২৯তম দিনে চাঁদ দেখার ঐতিহ্যবাহী রাতে পশ্চিম দিগন্তে সূর্যাস্তের আগেই চাঁদ ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে সেদিন চাঁদ দেখা সম্ভব হবে না। এর ফলে দেশটিতে ১৯ মার্চ (বৃহস্পতিবার) রমজান মাসের ৩০তম দিন হিসেবে পালিত হবে এবং তার পরের দিন অর্থাৎ শুক্রবার ঈদ উদযাপিত হবে।

পবিত্র ঈদুল ফিতর ইসলামিক বর্ষপঞ্জির অন্যতম বড় উৎসব। ঈদের নামাজ দিয়ে এদিনের সূচনা হয়। এরপর দেশে–বিদেশে পরিবার–পরিজন নিয়ে সময় কাটানো, দান–খয়রাত করা ও নানা সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে।

আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এই চাঁদ হয়তো কেবল ‘ইমেজ স্ট্যাকিং’-এর মতো উন্নত প্রযুক্তির মাধ্যমেই শনাক্ত করা সম্ভব হতে পারে, তবে সংযুক্ত আরব আমিরাত থেকে খালি চোখে এটি দেখা কোনোভাবেই সম্ভব হবে না।

তবে পর্যবেক্ষণ কেন্দ্রটি আরও উল্লেখ করেছে, ভৌগোলিক ও জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত পরিস্থিতি অনুকূলে থাকায় আরও পশ্চিমে অবস্থিত কিছু আরব ও ইসলামী দেশে চাঁদটি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে যেসব দেশ কেবল খালি চোখে বা টেলিস্কোপে প্রত্যক্ষ চাঁদ দেখার ওপর নির্ভর করে, তারা স্থানীয়ভাবে চাঁদ দেখার সাপেক্ষে শনিবার ঈদ উদযাপন করতে পারে।

.