কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ন্যায়ের প্রশ্নে নিজের আত্মীয়কেও ছাড় নয়: হাসনাত

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জনগণের অর্থ ও সমর্থনে রাজনীতি করবেন, তবে কোনো অনৈতিক সুবিধা বা তদবির গ্রহণ করবেন না। এমনকি তার নিজের আত্মীয়ের ক্ষেত্রেও নয়। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের খয়রাবাদ হাইস্কুল মাঠে শাপলা কলি প্রতিকের নির্বাচনী জনসভায় একথা বলেন হাসনাত।

সেখানে তিনি বলেন, মানুষ আমাকে সহযোগিতা করছেন রাজনীতিকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য। কেউ যদি মনে করেন, নির্বাচনে অর্থ দিয়ে পরে কোনো সুবিধা নেবেন, তা ভুল ভাবছেন। আইন ও ন্যায়ের প্রশ্নে আমি নিজের আত্মীয়কেও ছাড় দেব না।

এতদিন সুবিধাবাদী একটি গোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেছে। এক ভাই এক দলে, আরেক ভাই অন্য দলে— যে দল ক্ষমতায় আসে, সুবিধা নেয় তারাই। এই সংস্কৃতি এখন থেকে আর চলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।