কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘নো মেকআপ’ লুকে উত্তাপ ছড়ালেন আশনা হাবিব ভাবনা

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ২৬, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

পর্দায় ভক্তদের সামনে নায়িকারা ভারী মেকআপ নিয়ে হাজির হবেন এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমানে প্রায় সময়েই নায়িকাদের ‘নো মেকআপ’ লুক ট্রেন্ডে গা ভাসাতে দেখা যায়। যেখানে মেকআপ ছাড়াই সাধারণ লুকে হাজির হন তারকারা।

এবার তেমন কিছুই করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল আশনা হাবিব ভাবনা। ‘মেকআপ’ ছাড়াই লাস্যময়ী রূপে হাজির হয়ে নেটদুনিয়া কাঁপালেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ভাবনা। নিয়মিতই নিজের বিভিন্ন অবতারের ছবি প্রকাশ করেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন ভাবনা। যেখানে মেকআপ ছাড়া লুকে উত্তাপ ছড়াতে দেখা গেছে তাকে।

ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, তুমি কাহার সন্ধানে দূরে যাও, মনের মতো কারে খুঁজে মরো, সে কি আছে ভুবনে? সে তো রয়েছে মনে।

হঠাৎ মেকআপ ছাড়া ছবি কেন? এমন প্রশ্নের জবাবে ভাবনা বলেন, মেকআপ ছাড়া ছবি তুলতে চাচ্ছিলাম। বরাবরই আমার মেকআপ ছাড়া ছবি তুলতে ভালো লাগে, এবার যুক্ত হয়েছে কাজল।

ভাবনার এই ছবি ভক্তরাও যেন লুফে নিয়েছেন। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে ভাবনার কমেন্টবক্সে। যার অধিকাংশই ছিল অভিনেত্রীর রূপ ও সাহস নিয়ে।