কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ট্রাকচাপায় নিহত ব্যবসায়ী

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ১৪, ২০২৩ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর সেনবাগে প্রাত ব্রমন করার সময় ট্রাকচাপায় মো. শাহাদাত হোসেন ওরফে সাধন (৩৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দরগাবাড়ি পোল এলাকার জেবিএম ব্রিকফিল্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শাহাদাত হোসেন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে। তিনি এলাকায় শাহাদাত স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজর নামাজ শেষে প্রাত ভ্রমনে বের হন সাধন। জেবিএম ব্রিকফিল্ডের সামনে মহাসড়ক পার হওয়ার সময় ফেনী অভিমুখী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন তার রক্তাক্ত মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

সেনবাগ থানার এসআই মো. সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা হাইওয়ে পুলিশের বিষয় তারা দেখবে। তাছাড়া এ ঘটনায় সেনবাগ থানায় কেউ কোনো অভিযোগ করেনি।