ঢাকার মিরপুর ডিওএইচএসে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা নিজ বাসায় আত্মহত্যা করেছেন। বর্তমানে নেপালে শুটিংয়ে থাকা জাহের আলভী সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন।
অভিনেতা তার পোস্টে জানিয়েছেন, এই ঘটনাটি জানার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং কথা বলার অবস্থায় নেই। তিনি লিখেছেন, “আমি বুঝতে পারছি না, আমাদের সন্তান এবং আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।”
তিনি আরও অনুরোধ করেছেন, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকরা তাকে এবং তার পরিবারকে কিছু সময় দিতে। তিনি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছেন এবং সেই সময় পর্যন্ত বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করেছেন।
জাহের আলভী ও আফরা ইবনাত ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অভিনেতা সকলের দোয়া চেয়েছেন স্ত্রী ও পরিবারের জন্য।












