কুমিল্লাবুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন ১২ তারিখেই হবে : ইনকিলাব মঞ্চ

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এ-সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়েছে।

পোস্টে বলা হয়, নির্বাচন ১২ তারিখেই হবে। নির্বাচন হতেই হবে৷ কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।

এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যাত্রা শুরু করলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করেছে। 

বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে গেলে পুলিশ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয়। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। 

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ আরও কয়েকজন এতে আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।