কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন সামনে রেখে সীমান্তে বাড়তি পাহারা, অস্ত্র ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি- রিজিয়ন কমান্ডার

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ৬, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

মঙ্গলবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শীতকালীন কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। অস্ত্র ও মাদক পাচার রোধে বিজিবির সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

১০ বিজিবি কুমিল্লা ব্যাটালিয়নের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ছয় শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রাকিবুল হাসান, ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, জেসিও ও সদস্যরা।