কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন দিতে দেরি হলে ষড়যন্ত্র বাড়বে: সালাহউদ্দি আহমেদ

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন দিতে দেরি হলে ষড়যন্ত্র বাড়বে। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য দৃশ্যমান উদ্যোগ নিতে হবে, নইলে দেরি হলে ষড়যন্ত্র বাড়বে।

রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির এই নেতা আরও বলেন, নির্বাচনের বিষয়ে সরকার কী করবে, তা জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, চলমান সমস্যা ততই বাড়বে।

রাজনীতি দিয়ে ফ্যাসিবাদ মোকাবিলা করার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, সময় যত যাচ্ছে, গণতন্ত্রের উত্তরণের পথে বাধা সৃষ্টির কূটকৌশল লক্ষ্য করা যাচ্ছে। জাতির মধ্যে যে অস্থিরতা দেখা দিয়েছে, তা দূর করতে অবিলম্বে একটি নির্বাচন প্রয়োজন। শুধু পুলিশের মাধ্যমে নয়, রাজনৈতিকভাবে ফ্যাসিবাদ মোকাবিলা করতে হবে। তাহলেই ফ্যাসিবাদের মূলোৎপাটন সম্ভব হবে।

এ সময় তিনি দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।