কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে কেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করবেন: হাসনাত আবদুল্লাহ

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ৬, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপনারা কেন্দ্র পাহারা দেবেন। কেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করবেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দেবিদ্বারে ভিরাল্লা এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

টাকার কাছে ভোট বিক্রি না করার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, কোনো প্রার্থী টাকা নিয়ে আসলে, তাদের প্রত্যাখ্যান করবেন। নেতাকে যদি একদিন ভোটারদের পেছনে টাকা নিয়ে ঘুরতে হয় তাহলে নেতার পেছনে আপনাকে পাঁচ বছর টাকা নিয়ে ঘুরতে হবে। এবার আপনারা টাকার কাছে বিক্রি হবেন না।

তিনি আরও বলেন, এবার আমরা ইনসাফের জন্য, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য, সিয়ামরা যে কারণে রক্ত দিয়েছে, সেই কারণে আমরা এবার ভোট দেবো। এবার দুইটি ব্যালট থাকবে। একটি ভোটের আরেকটি গণভোটের।

এসময় দুর্নীতি-টেন্ডারবাজি ও মামলাবাজদের বিরুদ্ধে ভোট দিতে আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ।