কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে অংশ নিতে প্রার্থী হওয়ায় এনসিপি নেতাকে অব্যাহতির সিদ্ধান্ত

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৩, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

শৃঙ্খলা ভঙ্গ এবং কেন্দ্রীয় নির্দেশ অমান্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক শীর্ষ নেতাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচনে প্রার্থী হওয়ায় ফরিদপুরের আহ্বায়ককে দল থেকে অব্যাহতি দিয়েছে এনসিপি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য (দফতর সেল) মো. তৌহিদ আহমেদ আশিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদপুর জেলা আহ্বায়ক মো. হাসিবুর রহমানকে (অপু ঠাকুর) দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং কেন্দ্রীয় নির্দেশ অমান্য করার অভিযোগে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে হাসিবুর রহমান অপু ঠাকুরকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, হাসিবুর রহমান অপু ফরিদপুর-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় নির্দেশ অমান্যের কারণেই তাকে জেলা আহ্বায়কসহ দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।