ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নির্যাতন-নিপীড়নের অভিযোগ এনে ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ১১ দলীয় জোট।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সোমবার এ কর্মসূচি পালন করবেন দলটির নেতা-কর্মীরা।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমনের সই করা সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ সব তথ্য।
এতে বলা হয়, জামায়াতের আমির শফিকুর রহমানসহ জোটের শীর্ষস্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।
বিকাল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম উত্তর ফটকে এ সমাবেশ শুরু হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।












