কুমিল্লারবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের দিন থেকে এ পর্যন্ত হামলায় ১ হাজার নেতাকর্মী আহত: আসিফ মাহমুদ

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন থেকে এখন পর্যন্ত বিএনপি ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) হামলায় প্রায় এক হাজার নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার (১৪ ফেব্রুয়ারি) হামলায় আহত ও চিকিৎসাধীন নেতা-কর্মীদের খোঁজখবর নেয়া শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন অভিযোগ করেন তিনি।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে তাদের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। এ সময় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির এই চেয়ারম্যান বলেন, ভিন্নমতের জনগণের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। আর এই পরিস্থিতি বিএনপি উপভোগ করছে বলেও মন্তব্য করেন তিনি।

নতুন সরকারের শপথ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারত বড় বাধা। তাই নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোই উচিত বলেও মন্তব্য করেন তিনি।