কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনী জনসভায় অংশ নিতে ময়মনসিংহের পথে তারেক রহমান

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৭, ২০২৬ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ ২২ বছর পর নির্বাচনী জনসভায় অংশ নিতে ময়মনসিংহের পথে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে গুলশানের বাসভবন থেকে বের হয় তার গাড়িবহর।

ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে জনসভায় দুপুরে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এরইমধ্যে জনসভার সব প্রস্তুতি সম্পন্ন। তৈরি হয়েছে মঞ্চ। তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

এই জনসভায় যোগ দিচ্ছেন বিভাগের চার জেলার নেতাকর্মী ও সমর্থকরা। চারটি জেলার বিএনপি মনোনীত ২৪ জন প্রার্থীকে জনগণের সামনে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যানের। সবশেষ, ২০০৩ সালে রোডমার্চ কর্মসূচিতে তারেক রহমান ময়মনসিংহ গিয়েছিলেন।