নির্বাচন সংক্রান্ত যেকোনও তথ্য বা অভিযোগ সহজে ও দ্রুত পুলিশকে জানাতে বিশেষ হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনী আচরণবিধি অমান্য বা নির্বাচনকে প্রভাবিত করতে পারে-এমন যেকোনো বিষয়ে পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন হলে উল্লিখিত মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য সম্মানিত নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হচ্ছে- ০১৩২০০৩৭৩৫৮, ০১৩২০০৩৭৩৫৯, ০১৩২০০৩৭৩৬০।
ডিএমপির পক্ষ থেকে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সম্মানিত নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।












