কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিজের গোপন ভিডিও ফাঁসের বিষয়ে যা বললেন উর্বশী রাউতেলা

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২২, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বলিউডের আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম উর্বশী রাউতেলা। সিনেমায় খুব একটা দেখা না গেলেও, তার উদ্ভট পোশাক নিয়ে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। সম্প্রতি তেলুগু ছবিতে ৬৪ বছরের এক নায়কের সঙ্গে কোমর দুলিয়ে নাচার কারণে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার শিকার হয়েছেন।

তবে এবার নতুন একটি বিতর্কে জড়িয়েছেন উর্বশী। কিছু মাস আগে ভাইরাল হয়েছিল বাথরুমে পোশাক পরিবর্তনের একটি ভিডিও। এ নিয়ে তিনি দাবি করেছেন, ভিডিওটি ইচ্ছাকৃতভাবে ফাঁস করা হয়েছিল।

উর্বশীর মতে, ভিডিওটি আসলে তার অভিনীত ‘ঘুসপেঠিয়ে’ নামক একটি ছবির দৃশ্য। এই বিষয়ে তিনি বলেছেন, “ছবির নির্মাতাদের কিছু অর্থের প্রয়োজন ছিল এবং তারা আমার বিজনেস ম্যানেজারের সঙ্গে এ বিষয়ে কথা বলেছিলেন। এরপর তারা দৃশ্যটি ব্যবহার করার অনুমতি চেয়েছিলেন। তবে এ দৃশ্যে আমি কোনো অসাধারণ কিছু করিনি। তবুও তারা এটি আগেই প্রকাশ করতে চাচ্ছিলেন।”

উল্লেখ্য, ‘ঘুসপেঠিয়ে’ ছবিটি মুক্তি পায় ২০২৪ সালের ৯ আগস্ট। ছবিতে উর্বশীর পাশাপাশি অভিনয় করেছেন বিনীত কুমার সিং, গোবিন্দ নামদেব এবং অক্ষয় ওবেরয়। যদিও ছবিটি বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি এবং দর্শকদের তেমন সাড়া ফেলেনি।