কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিজবাড়ি থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের রামুতে নিজ বাড়ি থেকে নজরুল ইসলাম নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নজরুল উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নিজ খামার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে খামারের শ্রমিকদের খাবার দিতে বাড়ি থেকে বের হন নজরুল। প্রায় এক ঘণ্টা পর শ্রমিকরা তাকে খামারের ভেতর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বাড়ির লোকজন কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপরে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেয়ার আবেদন করা হয়েছিল। আঘাতের চিহ্ন থাকায় ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।