কুমিল্লাবৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের দুই দিন পর বাগানে মিলল নারীর ম’র’দে’হ

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১৯, ২০২৬ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া ঠাকুরের বাগান এলাকা থেকে নিখোঁজের দুই দিন পর রাবেয়া খাতুন (৩৫) নামে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে স্বর্ণগড়া ঠাকুরের বাগান এলাকায় স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়

নিহত রাবেয়া খাতুন পাংশা উপজেলার নারানপুর পূর্ব রেলগেট এলাকার হোসেন আলীর মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, রাবেয়া খাতুন গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার বড় বোন পাংশা মডেল থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গলায় ফাঁস দেওয়াসহ শারীরিক নির্যাতনের মাধ্যমে ওই নারীকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা 

নিহতের এক স্বজন দাবি করেন, রাবেয়াকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তার একটি চোখও উপড়ে ফেলা হয়েছে। এ ঘটনায় তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

পাংশা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।