কুমিল্লাসোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের একদিন পর নর্দমা থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৩, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিখোঁজের একদিন পর নর্দমা থেকে উদ্ধার করা হয়েছে মাহিন (৬) নামে একটি শিশুর মরদেহ। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে দামুড়হুদা  উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া  গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের মামুন আলীর ছেলে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য ইউনুস আলী জানান, রোববার (১২ এপ্রিল) দুপুর থেকে তাকে পাওয়া যাচ্ছিলে না। সোমবার (১৩ এপ্রিল) সকালে বাড়ির পাশের নর্দমায় পানিতে মাহিনকে ভাসতে দেখা যায়। পরে পরিবারের লোকজন নর্দমা থেকে মাহিনের মরদেহ উদ্ধার করে।

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন