পাকিস্তানের সাবেক ওপেনার মোহাম্মদ ইলিয়াস আর নেই। সোমবার (১২ জানুয়ারি) তিনি লাহোরে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।


পিসিবি এক বিবৃতিতে জানায়, চেয়ারম্যান মহসিন নাকভি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং পাকিস্তান ক্রিকেটে তার অবদানের কথা স্মরণ করেছেন।
১৯৬০-এর দশকে পাকিস্তানের হয়ে ১০টি টেস্ট খেলেছিলেন ইলিয়াস। সে সময়টি ছিল পাকিস্তান ক্রিকেটের তুলনামূলক নিষ্প্রভ অধ্যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন ছয়টি টেস্ট। ১৯৬৫ সালে করাচিতে সেই সিরিজেই করেন ক্যারিয়ারের একমাত্র টেস্ট সেঞ্চুরি।
প্রথম শ্রেণির ক্রিকেটে তার ক্যারিয়ার ছিল সমৃদ্ধ। ১৯৬১ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ৮২ ম্যাচে করেন ৪৬০৭ রান। শেষ স্বীকৃত প্রথম শ্রেণির ম্যাচ খেলেন ১৯৭৫ সালে।












