নাহিদ ইসলামকে বিসিএসে আইসিটি ক্যাডারের পদ সৃষ্টিসহ চার দফা দাবি জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আইটি সোসাইটি।
গত ৬ সেপ্টেম্বর (শুক্রবার) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে তারা চিঠির মাধ্যমে দাবিগুলো জানান।
চিঠিতে উল্লিখিত দাবিগুলো হলো, বাংলাদেশে আইসিটি গ্র্যাজুয়েটদের জন্য কর্মসংস্থানের সুযোগ উন্মুক্ত করতে বাংলাদেশ প্রজাতন্ত্রের কর্ম ক্ষেত্রে জরুরি ভিত্তিতে আইসিটি ক্যাডার সৃজন।
অ্যাকাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সহোযোগিতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় নীতিমালা ও পদক্ষেপ গ্রহণ।
বিশ্বমানের যোগ্যতা অর্জনে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্লাটফর্ম এবং অত্যাধুনিক টুল যেমন IEE, ACM Digital Library, Scopus, Turnitin ইত্যাদিতে ফ্রি এক্সেসের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
বিশ্ববাজারে প্রতিযোগিতায় সফল হওয়ার লক্ষ্যে মানসম্পন্ন ইন্টার্নশিপ ও সরকারি উদ্যোগে বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণের ব্যবস্থা।












