রাশেদ হোসাইন, নাঙ্গলকোট:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার ক্যাম্পস মাঠে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ডাক্তার বশির উদ্দিন রাজু এবং যুগ্ম আহ্বায়কবৃন্দ।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক ডা. বশির উদ্দিন রাজু। তিনি বলেন, “আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো সবাইকে ঐক্যবদ্ধ করে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন তাদের সমস্যা সমাধানে আমাদের সহযোগিতা পায়। এই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করব।”
যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক তার বক্তব্যে বলেন, “নতুন শিক্ষার্থীদের যে কোনো সমস্যা সমাধানে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের এই সংগঠনের কার্যক্রম নাঙ্গলকোটের সকল ছাত্র-ছাত্রীর জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়কবৃন্দ সাখাওয়াত আল হুসাইনী, তানিম মুজুঃ, আমজাদ হোসেন রায়হান, জহিরুল ইসলাম, রিফন আহমেদ, তাহমিদ হোসেন, আসিফ হোসেন এবং আরিফুল ইসলাম।












