রাশেদ হোসাইন, নাঙ্গলকোট:
নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের বেলঘর ১নং ও ২নং ওয়ার্ডে বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল ৪টায় বেলঘর ভূইয়া বাড়ীর ঈদগাহ ময়দানে এ মাহফিলের আয়োজন করা হয়।
আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা ও সভাপতি মাস্টার মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সঞ্চালনার দায়িত্ব পালন করেন আদ্রা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ও নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক প্রত্যাশি মাহফুজুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর আদ্রা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম হোসেন গোলাপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদলের প্রস্তাবিত সভাপতি এস এম নাছির উদ্দীন, নাঙ্গলকোট পৌরসভার স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল আলী, নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, উপজেলা সদস্য সচিব প্রত্যাশি এমরান হোসেন, নাঙ্গলকোট উপজেলা আরাফাত কোকো সৃতি সংসদের সাধারণ সম্পাদক মোহন ভূঁইয়া এবং আদ্রা ১নং ওয়ার্ড সভাপতি সোয়াব। এছাড়াও শাহিন, খালেদ, মনির, জাকের, তোফায়েলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এস এম রানা, সামছু, মিলন, খুরশেদ ও হুমায়ুন। মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোজাম্মেল হোসেন।
ইফতার মাহফিলে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখা হয় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।












