কুমিল্লারবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাঙ্গলকোটে দুই শিবিরে ২ লাখ ৮৭ হাজার ভোট, ব্যবধান গড়ল প্রায় ৪০ হাজার

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

মেহেফুজ ইসলাম নিহাদ

কুমিল্লা–১০ (নাঙ্গলকোট) আসনে ভোটের ফল বলছে, প্রতিদ্বন্দ্বিতা ছিল মূলত দুই প্রধান প্রার্থীর মধ্যে। মোট ৫ লাখ ৩৬ হাজার ২২৮ জন ভোটারের এই আসনে ১৫৩টি কেন্দ্রের মধ্যে ১৫২টির ফল প্রকাশ হয়েছে।


সর্বমোট ৩ লাখ ৫ হাজার ৯৪৪ জন ভোটার ভোট দেন। এর মধ্যে বৈধ ভোট ২ লাখ ৯৬ হাজার ৭৪৭টি এবং বাতিল ভোট ৯ হাজার ১৯৭টি। ভোটের হার দাঁড়িয়েছে ৫৭ দশমিক ০৫ শতাংশ।


ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মোবাশ্বের আলম ভূইয়া ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৬৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৭৩৩ ভোট। দুই প্রার্থীর ব্যবধান দাঁড়িয়েছে ৩৯ হাজার ৯৩৪ ভোট।


অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ শামছুদ্দোহা হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৯৫৯ ভোট। বাংলাদেশ কংগ্রেসের হাছান আহমেদ ডাব প্রতীক নিয়ে পেয়েছেন ৪০০ ভোট। আমজনতার দলের মোঃ আবদুল্লাহ আল নোমান প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭৩ ভোট। মুক্তিজোটের কাজী নূরে আলম ছিদ্দীকি ছড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৩২২ ভোট এবং গণঅধিকার পরিষদের রমিজ বিন আরিফ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ২৯৩ ভোট।


সংখ্যা বিশ্লেষণে দেখা যাচ্ছে, মোট বৈধ ভোটের বড় অংশই গেছে শীর্ষ দুই প্রার্থীর ঝুলিতে। নাঙ্গলকোটে তাই এবারের নির্বাচন ছিল সরাসরি দুই শক্তির লড়াই, যেখানে ব্যবধানই হয়ে উঠেছে মূল আলোচ্য।