বহুল প্রতীক্ষিত ও আলোচিত নাগরিকত্ব আইনে ব্যাপক পরিবর্তন আনবে ইতালি সরকার। নতুন বছরে এ সংক্রান্ত সুবিধা পাবেন দেশটিতে বসবাসরত অভিবাসীরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি মাসে ২০২৬ সালের বাজেটে এ আইন এনেছে। এ আইনে ডিজিটাল সুবিধা পাবেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা।
নাগরিকত্ব এ আইন পরিবর্তনের ফলে আমলাতান্ত্রিক অনেক জটিলতা কমে যাওয়ার সম্ভাবনা দেখছেন ইতালি প্রবাসীরা। জানা গেছে, ডিজিটাল ট্রান্সফরমেশনের কাজ শুরু করার পর চলতি বছরের মাঝামাঝি এর পূর্ণাঙ্গ সুবিধা পেতে পারেন অভিবাসীরা। সরকার ভোগান্তি কমাতে এ ধরনের উদ্যোগ নিয়েছে।
দ্রুত ফাইল নিষ্পত্তি : আগে নাগরিকত্বের ফাইলগুলো এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরে আসতে কয়েক বছর লেগে যেত। এখন সব তথ্য এনপিআরের মাধ্যমে ডিজিটাল সিস্টেমে থাকায় আবেদন করার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে ভেরিফিকেশন শুরু হয়ে যাবে।












