রাজধানীর নয়াপল্টনের শারমিন একাডেমিতে চার বছর বয়সী একটি শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার স্কুল ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়ার চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা যায়, ২৩ জানুয়ারি মিরপুর এলাকা থেকে পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
পল্টন মডেল থানার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. নূর ইসলাম মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে পাঁচদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তবে প্রথম রিমান্ড শুনানি তদন্ত কর্মকর্তার অনুপস্থিতির কারণে হয়নি। পরে আদালত রিমান্ড শুনানির জন্য ২৭ জানুয়ারি দিন ধার্য করেন।

অভিযোগ অনুযায়ী, গত ১৮ জানুয়ারি নয়াপল্টনের শারমিন একাডেমির প্রি-প্লে শ্রেণির ওই শিশু শিক্ষার্থী নির্যাতনের শিকার হন। ঘটনার পর শিশুটির মা পল্টন থানায় শিশু নির্যাতন আইনে মামলা করেন।