কুমিল্লাবুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নদীতে ডুবেছে বাস, ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ হামজা

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২৫, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ হামজা।

বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ৩নম্বর পল্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরীতে ওঠার সময় নদীতে পড়ে যায়।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার অভিযান শুরু করেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বাসটিতে ৫০ থেকে ৫৫ যাত্রী ছিলেন। নদীতে পড়ে যাওয়ার কিছু সময় পর পাঁচ থেকে সাতজন যাত্রী পাড়ে উঠতে সক্ষম হন। বাসটিতে থাকা অন্য যাত্রীদের এখনো হদিস পাওয়া যায়নি।

এদিকে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা কাজ শুরু করেছেন। উৎসুক জনতাদের জটলাও বেড়েছে।
 

.