কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম দেওয়া হয়েছে ‘জাতীয় নাগরিক পার্টি’। দলটির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেনকে নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন এই দলে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আবদুল হান্নান মাসউদকে যুগ্ম সমন্বয়ক এবং সালেহ উদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন দলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে। জানা গেছে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে একাধিক প্রার্থী থাকায় এসব পদে নেতৃত্ব এখনো চূড়ান্ত হয়নি।