কুমিল্লাবুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় নিখোঁজ নারীর ঝুলন্ত লাশ মিলল পরিত্যক্ত ঘরে

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১৯, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর আত্রাই উপজেলায় দুদিন আগে নিখোঁজ পর এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে ভোপাড়া ইউনিয়নের বলরামচক গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে আত্রাই থানার ওসি মাহাবুব আলম জানান।

নিহত ৫৫ বছর বয়সী গীতারাণী কবিরাজ ওই গ্রামের মদন কবিরাজের স্ত্রী।

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার পারিবারিক দ্বন্দ্বের জেরে গীতারাণী নিখোঁজ হন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালে স্থানীয় লোকজন বাড়ির কাছের একটি পরিত্যক্ত ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পান।

খবর পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আত্রাই থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ওসি মাহাবুব আলম বলেন, “ধারণা করা হচ্ছে, নিখোঁজের দিনই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

“পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল কি না কিংবা ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন কি না, তা এখনো স্পষ্ট নয়। তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”