কুমিল্লাবুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণের অভিযোগে কুমিল্লায় গ্রেপ্তার টিকটকার প্রিন্স মামুন

প্রতিবেদক
Cumilla Press
জুন ১১, ২০২৪ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

লায়লা আক্তার ফারহাদের দায়ের করা মামলায় গ্রেপ্তার এড়াতে পালানোর সময় কুমিল্লা থেকে গ্রেপ্তার হয়েছেন টিকটকার প্রিন্স মামুন।

সোমবার (১০ জুন) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করে দাউদকান্দি থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

তিনি বলেন, ঢাকা ক্যান্টনমেন্ট পুলিশের পক্ষ থেকে আমাদের রিকুইজিশন দেওয়া হয়েছিল। পরে রাত পৌনে ১০টার দিকে দাউদকান্দি টোল প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ঢাকা ক্যান্টনমেন্ট পুলিশের একটি টিম কুমিল্লায় এলে তাদের কাছে প্রিন্স মামুনকে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে রোববার (৯ জুন) প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন লায়লা।