কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়া পল্লীতে কাজের অভিজ্ঞতা শেয়ার করলেন রুনা খান

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১২, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

রুনা খান অভিনীত নতুন সিনেমা ‘নীলপদ্ম’। ছবিটি এবারের ঢাকা চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে জায়গা পেয়েছে। এই সিনেমায় রুনা খান একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই চরিত্রে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেত্রী।

‘নীলপদ্ম’ ছবিটির শ্যুটিং হয়েছে দৌলতদিয়া যৌনপল্লীতেই। এটি ছিল রুনা খানের প্রথম সফর সেখানে। শ্যুটিংয়ের সময় তিনি যৌনকর্মীদের জীবন এবং তাদের সামাজিক অবস্থান বোঝার চেষ্টা করেছেন। শ্যুটিংয়ের ফাঁকে তিনি তাদের সঙ্গে সময় কাটিয়েছেন এবং তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছেন।

এ বিষয়ে রুনা খান বলেন, “প্রথমবার সেখানে গিয়ে তাদের খুব কাছ থেকে দেখলাম। শ্যুটিংয়ের ফাঁকে তাদের সঙ্গে অনেক গল্প করেছি। তারা আমাকে সিসিমপুর, পারিবারিক সমস্যা, ইউটিউবিং, শাকিব খানের সিনেমা নিয়ে আলোচনা করেছে। এতে বুঝতে পারলাম, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই।”

অভিনেত্রী আরও বলেন, “ওরা যৌনকর্মী, কিন্তু এটা তাদের পেশা। তারা এই কাজটা করেই জীবনযাপন করে। আমাদের কাপড় ধোয়ার মতো তাদেরও কাপড় ধোয়ার কোনো সমস্যা নেই। আমরা সবাই এক—মানুষ।”

রুনা খান ছিটকিনি, হালদা, গহীন বালুচর এর মতো সিনেমা, এবং কষ্টনীড়, অসময় এর মতো ওটিটির কাজ দিয়ে দর্শকদের মন জয় করেছেন। তবে তিনি তার কাজের বাইরেও আলোচনায় আসেন বিভিন্ন কর্মকাণ্ডের কারণে, বিশেষ করে সামাজিক মাধ্যমে তার পোশাক ও সেলফি ছবি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।