কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশ বদলাতে পাঁচ বছরই যথেষ্ট শফিকুর রহমানে

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৩, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে জিতলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাবে ১০ দলীয় নির্বাচনী ঐক্য। দেশ বদলে তাদের জন্য পাঁচ বছরই যথেষ্ট হবে।

পঞ্চগড়ে জনসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় চিনিকল মাঠে ১০ দলীয় ঐক্যের জনসভায় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তরাঞ্চল থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের দেশব্যাপী নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।


ভোর থেকেই ১০ দলীয় ঐক্যের জনসভায় যোগ দিতে জেলার নানা প্রান্তের মানুষের আগমন ঘটে। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয় পঞ্চগড় চিনিকল মাঠ।