সৈয়দা রিজওয়ানা হাসান: গণভোটে ‘হ্যাঁ’ দেশের স্বার্থে
রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে উঠে দেশের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান।
‘হ্যাঁ’ ভোটে দেশের সংস্কার হবে, জনগণ প্রকৃত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করবে।
২০১১ সালে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার সরানো হয়েছিল। ‘হ্যাঁ’ ভোটে বিচার বিভাগ ও প্রশাসনের ওপর আর অবৈধ চাপ থাকবে না। দ্রুত সংবিধান সংশোধন বা আইন প্রণয়ণ বন্ধ হবে।
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন প্রহসনের মতো ছিল। স্থানীয় সরকার নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। গণভোট জাতীয় স্বার্থের প্রশ্ন, দলীয় বা ব্যক্তিগত স্বার্থ নয়।
দেশের জন্য ‘হ্যাঁ’ ভোট দিলে দেশ জিতবে, আর দেশ জিতলে আমরা সবাই জিতব।












