জরুরি কাজে অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছেন আমিনুল ইসলাম বুলবুল। দেশ ছাড়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়ে বিষয়টি জানিয়েছেন তিনি। একাধিক পরিচালক কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তায় বিসিবি সভাপতি পরিচালকদের নিজ নিজ কমিটির কার্যক্রম আগের মতো স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন।
একই সঙ্গে তিনি জানান, বিদেশে থাকলেও অনলাইনে সক্রিয় থাকবেন এবং চাইলে তাঁর সহযোগিতা পাওয়া যাবে।
পরিচালকদের উদ্দেশে পাঠানো বার্তায় পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছাও জানিয়েছেন বুলবুল। তিনি লেখেন, ‘আমি শিগগিরই ফিরবো।’












