ডেস্ক রিপোর্ট:
বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। রোববার (২ মার্চ) জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন। রোববার সকালে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, “অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে নির্বাচন কমিশন।” এরপর তিনি ভোটার দিবসের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
২০১৯ সাল থেকে ২ মার্চ জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। এবার সপ্তম বারের মতো জাতীয় ভোটার দিবসের আয়োজন করে নির্বাচন কমিশন।












