আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচন হবে, কেউই নির্বাচনকে আটকাতে পারবে না। কোনো ধরনের অজুহাত নির্বাচনের পথে বাধা সৃষ্টি করতে পারবে না।
ফেনী জেলা প্রশাসক মুনিরা হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) আব্দুর রহমান খান। এতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












