ব্রাহ্মণবাড়িয়ার Banchharampur Upazila উপজেলার ছলিমাবাদ এলাকায় সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মুদি দোকানি Hanif Mia (৪৭)। রাস্তায় কুড়িয়ে পাওয়া একটি স্বর্ণের কানের দুল দুই মাস নিজের কাছে রেখে প্রকৃত মালিককে খুঁজে অবশেষে তা ফিরিয়ে দিয়েছেন তিনি।
সোমবার (৯ মার্চ) দুপুরে স্থানীয়দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে হারানো গহনাটি মালিকের হাতে তুলে দেন হানিফ মিয়া। পরে জানা যায়, এটি উপজেলার Pathamara Village এলাকার সপ্তম শ্রেণির শিক্ষার্থী Sumi Akter–এর।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে আনমনে হাঁটার সময় রাস্তায় একটি কানের দুল দেখতে পান হানিফ মিয়া। হাতে তুলে দেখেন সেটি স্বর্ণের তৈরি। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজনকে বিষয়টি জানান তিনি। কিন্তু তখন কেউ গহনার মালিক সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেননি।
পরে গহনার প্রকৃত মালিকের সন্ধানে বিভিন্নভাবে খোঁজ নিতে থাকেন হানিফ মিয়া। দীর্ঘ সময়েও কোনো সন্ধান না পেয়ে বিষয়টি স্থানীয় সাংবাদিক Rumon Haider ও Ashraful Islam Maruf–এর কাছে জানান। তারা বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করলে তা দেখে গত রোববার সুমির পরিবার সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করে।
পরবর্তীতে উভয় পক্ষকে একত্র করে যাচাই–বাছাই শেষে হারানো গহনাটি মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
সুমির মা Hanufa Akter জানান, গহনাটি হারিয়ে পরিবারটি বেশ দুশ্চিন্তায় ছিল। বর্তমানে এর বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা। এত মূল্যবান জিনিস পাওয়ার পরও কেউ যে তা ফেরত দিতে পারে, তা তারা ভাবেননি।
অন্যদিকে হানিফ মিয়া বলেন, অন্যের জিনিস নিজের কাছে রাখার কোনো ইচ্ছা তার নেই। তিনি বিশ্বাস করেন, সৎ থাকলে আল্লাহ আরও ভালো কিছু দেবেন। প্রকৃত মালিকের কাছে গহনাটি পৌঁছে দিতে পেরে তিনি স্বস্তি পেয়েছেন বলেও জানান।
স্থানীয়রা বলছেন, বর্তমান সময়ে হানিফ মিয়ার এই সততা সমাজে ইতিবাচক বার্তা দেবে এবং অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে।


.












