কুমিল্লাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দি‌ল্লি সফ‌রে মিয়ানমা‌র সীমান্তের চলম‌ান প‌রি‌স্থি‌তি তুল‌বেন পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

মিয়ানমা‌র সীমান্তের চলম‌ান প‌রি‌স্থি‌তি নয়াদি‌ল্লি সফ‌রে তু‌লে ধর‌বেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে আয়োজিত এক সংবাদ স‌ম্মেল‌নে তিনি এ তথ‌্য জান‌ান।

তিন দি‌নের সফ‌রে আজ দি‌ল্লি যাওয়ার কথা র‌য়ে‌ছে পররাষ্ট্রমন্ত্রীর। সফ‌রে মিয়ানমার প‌রি‌স্থি‌তি তোলা হ‌বে কিনা-জান‌তে চান সাংবা‌দিকরা। জবা‌বে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, ভারতে গিয়ে আমার সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও নিরাপত্তা উপ‌দেষ্টার স‌ঙ্গে দেখা হওয়ার কথা রয়েছে। সেখানে আমরা সার্বিক বিষয়গুলো আলোচনা করব, যেহেতু মিয়ানমার ভারতেরও প্রতিবেশী রাষ্ট্র, আবার আমাদেরও প্রতিবেশী রাষ্ট্র।

তিনি বলেন, আমরা সবসময় ভারতের সহযোগিতা চেয়ে এসেছি। মিয়ানমার থেকে যাদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে, তাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারতের সহায়তা আমরা বহু আগে থেকেই চেয়েছি। সুতরাং এ বিষয়গুলো স্বাভাবিকভাবেই আলোচনায় উঠবে।

এর আগে, মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টারশেলের আঘাতে দুজনের মৃত্যুর ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে প্রতিবাদ জা‌নায় পররাষ্ট্র মন্ত্রণালয়।