কুমিল্লারবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দাউদকান্দিতে ধানের শীষের দাপট, দ্বিতীয় প্রার্থীর সঙ্গে ব্যবধান প্রায় ৪৭ হাজার ভোট

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

জহিরুল ইসলাম আজিম

কুমিল্লা–১ (দাউদকান্দি) আসনে ভোটের লড়াই শেষ হয়েছে বড় ব্যবধানে। মোট ৪ লাখ ৩৮ হাজার ৬১৬ জন ভোটারের এই আসনে ১৪৬টি কেন্দ্রেই ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং সব কেন্দ্রের ফল পাওয়া গেছে।
সর্বমোট ২ লাখ ৫০ হাজার ৫৮ জন ভোটার ভোট দেন। এর মধ্যে বৈধ ভোট ২ লাখ ৪৪ হাজার ৮৯০টি এবং বাতিল ভোট ৫ হাজার ১৬৮টি। ভোটের হার দাঁড়িয়েছে ৫৭ দশমিক ০১ শতাংশ।
ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ মনিরুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৯৪ হাজার ৮৪৫ ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ৪৬ হাজার ৬৩৫ ভোট।


অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের বশির আহমেদ হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৫০২ ভোট। জাতীয় পার্টির সৈয়দ মোঃ ইফতেখার আহসান লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩১ ভোট। আমার বাংলাদেশ পার্টির মোঃ সফিউল বাসার ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৫১১ ভোট। বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোহাম্মদ আবুল কালাম হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৪১১ ভোট। জাসদ মনোনীত বড়ুয়া মনোজিত ধীমন মোটরগাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১৪৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী আবু জায়েদ আল মাহমুদ কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২০১ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২০৫ ভোট।
ফলাফলের হিসাব বলছে, মোট ভোটের বড় অংশ গেছে শীর্ষ দুই প্রার্থীর ঝুলিতে। বাকি প্রার্থীরা মিলেও শীর্ষ দুইজনের ব্যবধান স্পর্শ করতে পারেননি। দাউদকান্দিতে এবার মূল লড়াই ছিল কার্যত দুই প্রার্থীর মধ্যে, আর সেই লড়াইয়ে ব্যবধানটাই হয়ে উঠেছে আলোচনার কেন্দ্র।