জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ ধরনের অপরাধের তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।
সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে এবং পাচারের সঙ্গে জড়িত রয়েছে। এসব কর্মকাণ্ড রোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।
সরকার জানিয়েছে, প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে সত্যতা নিশ্চিত হলে দ্রুততম সময়ের মধ্যে পুরস্কার প্রদান করা হবে। এর মাধ্যমে অবৈধ মজুত ও পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।


.
কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।












