ধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া যুদ্ধের ভয়াবহতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রোববার (১ মার্চ) দুই নেতা এক জরুরি টেলিফোন সংলাপে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার ওপর এই সংঘাতের মারাত্মক প্রভাব নিয়ে আলোচনা করেন। খবর আলজাজিরার।
তুরস্কের প্রেসিডেন্সি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে, এরদোয়ান গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘যদি দ্রুত প্রয়োজনীয় হস্তক্ষেপ করা না হয়, তবে এই সংঘাতের আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত ভয়াবহ পরিণতি দেখা দেবে।’
প্রেসিডেন্ট এরদোয়ান আরও উল্লেখ করেন, তুরস্ক ও সৌদি আরব বর্তমানে সংলাপের মাধ্যমে মতপার্থক্য নিরসনে ‘উল্লেখযোগ্য কাজ’ চালিয়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে কূটনীতিকে সুযোগ দেওয়া এবং আলোচনার টেবিলে ফিরে আসাই ‘সবচেয়ে যুক্তিসঙ্গত পথ’ বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছে। এরপর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কনে’ চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এর আগে সৌদি আরব ইরানি রাষ্ট্রদূতকে তলব করে রিয়াদে হামলার কড়া প্রতিবাদ জানিয়েছে।











