কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তিউনিসিয়ায় নৌকা ডুবে প্রাণহানি ২৭ জনের

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ৩, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

তিউনিসিয়ার উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে এবং ৮৩ জনকে উদ্ধার করা হয়েছে। এই দুর্ঘটনা গত বুধবার ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তিউনিসিয়ার কেরকেন্নাহ দ্বীপপুঞ্জের আলতায়া থেকে তিন মাইল দূরে প্রায় ৮৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুটি নৌকা ডুবে গিয়েছিল। তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন যে, ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি রাতের মধ্যে নৌকা দুটি যাত্রা শুরু করেছিল।

আফ্রিকান নাগরিকরা অবৈধভাবে ইউরোপে পৌঁছানোর জন্য দালালদের মাধ্যমে তিউনিসিয়ার এই স্থানটি ব্যবহার করে। নৌকার সব যাত্রী অবৈধভাবে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করছিল। ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ভূমধ্যসাগরে ২ হাজার ২০০ জনেরও বেশি লোক মারা গেছে। গত মাসে তিউনিসিয়ার উপকূলরক্ষীরা ইউরোপে যাত্রা করার সময় দুটি আলাদা নৌকা ডুবে যাওয়ার ঘটনায় প্রায় ৩০ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছিল।