কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তাহসান-রোজার নতুন ছবি প্রকাশ্যে

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৩, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

নতুন বছরের শুরুতেই ভক্ত-শ্রোতাদের সুখবর দেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। তিনি জানান, মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ে করেছেন। বর্তমানে তারা মালদ্বীপে মধুচন্দ্রিমায় কাটাচ্ছেন।

গেল ৭ জানুয়ারি, সকাল ৮টা ৫৫ মিনিটে একটি বিমানে মালদ্বীপের উদ্দেশ্যে উড়ে যান তাহসান-রোজা। সূর্যময় দ্বীপরাজ্যে নবদম্পতির মধুচন্দ্রিমার ছবি প্রকাশিত হয়েছে, যা তাহসানপত্নী রোজা আহমেদ নিজেই ফেসবুকে শেয়ার করেছেন।

ছবিতে দেখা যায়, রোজা মালদ্বীপের নীল জলরাশি এবং সাদা বালির উপর দাঁড়িয়ে রয়েছেন। সমুদ্র সৈকতে লাল রঙের গাউনে মোহিত রোজা। আর তাহসান হাজির হয়েছেন হালকা গোলাপি শার্টে।

উল্লেখযোগ্য, ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। তার আগেই নেট দুনিয়ায় ভাইরাল হয় তাদের গায়ে হলুদের ছবি, যা নিয়ে আলোচনা হয়েছিল ব্যাপকভাবে। এর একদিন পরই তাহসান নিজেই বিয়ের খবরটি প্রকাশ করেন।

তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পরবর্তীতে কসমেটোলজি লাইসেন্স অর্জন করে নিউইয়র্কের কুইন্সে “রোজাস ব্রাইডাল মেকওভার” প্রতিষ্ঠা করেন। তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবেও পরিচিত।