কুমিল্লাবুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালা ভেঙে দলীয় কার্যালয়ে প্রবেশ করলেন বিএনপির নেতাকর্মীরা

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১১, ২০২৪ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

টানা ৭৫ দিন বন্ধ থাকার পর তালা ভেঙে দলীয় কার্যালয় প্রবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নেতাকর্মীরা পল্টন কার্যালয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে এগারোটার দিকে রুহুল কবির রিজভীর নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মীসহ অফিস স্টাফরা কার্যালয়ে প্রবেশ করেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ। ওই দিন থেকেই তালা ঝুলছিল বিএনপি কার্যালয়ে।