কুমিল্লামঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানকে মিষ্টি ও ফুল পাঠালেন মমতা ব্যানার্জি

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

তারেক রহমানকে মিষ্টি ও ফুল পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।  শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপহার গ্রহণ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্যরা। 

এর আগে মমতা বাংলাদেশি নাগরিকদের অভিনন্দন জানান। সেখানে তিনি তারেক রহমানকে ‘তারেক ভাই’ বলে উল্লেখ করেন। শুভেচ্ছা বার্তায় পবিত্র রমজান মাস উপলক্ষে আগাম শুভেচ্ছাও জানান পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি লেখেন, বাংলাদেশের সব ভাই-বোন ও জনগণকে আন্তরিক অভিনন্দন। আগাম রমজান মোবারক। এই মহান বিজয়ের জন্য তারেক ভাই, তার দল এবং সব দলকে শুভেচ্ছা। সবাই ভালো ও সুখে থাকুন, এ কামনাও করেন তিনি।