কুমিল্লাশনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশের সাধারণ নির্বাচনে ‘অভূতপূর্ব জয়ের’ জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান।

বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে বিপুল বিজয়ে নেতৃত্ব দেয়ায় আমি জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। সফল নির্বাচন আয়োজনের জন্য আমি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই ‘।