কুমিল্লাসোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, ‘চলতি মাস থেকেই ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে’”

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে। প্রথমে অর্থ সহায়তা প্রদান করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য সুবিধা যুক্ত করা হবে।

দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, ক্ষমতার এই পালা বদলের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়া হবে। জলবায়ু মোকাবেলা, বেকারত্ব দুর করাসহ নানা কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে নেয়া হচ্ছে। তবে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন হবে না যদি, গণমাধ্যমকে সঠিকভাবে সুষ্ঠুভাবে কাজ করতে দেয়া না হয় বলেও জানান তিনি।