কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত: উপদেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৭, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে “অনাকাঙ্ক্ষিত” বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, “এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। এগুলো এড়াতে আরও বেশি উদ্যোগ নেওয়া হবে। যা করলে সমস্যা সমাধান সম্ভব, তা করার চেষ্টা করব।”

এদিকে, শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ধৈর্যের সঙ্গে সামাল দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যতটুকু প্রয়োজন, ততটুকু সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল ব্যবহার করা হয়েছে। না হলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারত।”

তিনি আরও বলেন, “আজকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।”

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে পদত্যাগ করতে ৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। পাশাপাশি, রোববার রাতে সংঘর্ষের সময় হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবিও জানিয়েছেন তারা।