কুমিল্লাসোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা লিগ অনিশ্চয়তায় বিপাকে ক্রিকেটাররা, দ্রুত শুরু চায় কোয়াব

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৩০, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা লিগ ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় হতাশায় পড়েছেন দেশের ক্রিকেটাররা। সময়মতো লিগ শুরু না হওয়ায় অনেকের আয়ের প্রধান উৎস বন্ধ হয়ে পড়েছে, ফলে আর্থিক সংকটে পড়ছেন তারা।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপনের কাছে চিঠি দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব)। চিঠিতে দ্রুত লিগ চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কোয়াব বলছে, ঘরোয়া ক্রিকেট মৌসুম প্রায় শেষ পর্যায়ে পৌঁছালেও ঢাকা লিগসহ বিভিন্ন বিভাগের লিগ নিয়ে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। তৃতীয় বিভাগ লিগ শুরু হয়নি, দ্বিতীয় বিভাগেও অনেক ক্লাব অংশ নেয়নি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, লিগ অনিশ্চয়তায় ক্রিকেটারদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে। অনেকেই আর্থিক চাপে পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন এবং মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ছেন।

সংগঠনটি আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে ঢাকা লিগসহ সব ঘরোয়া প্রতিযোগিতা চালু করবে এবং ক্রিকেটারদের অনিশ্চয়তা দূর করবে।

.

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।