কুমিল্লাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকাস্থ নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের ঈদ পূর্নমিলনী

প্রতিবেদক
Cumilla Press
জুন ১০, ২০২৫ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

রাশেদ হোসাইন, নাঙ্গলকোট:

ঢাকাস্থ নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সোমবার বিকেলে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান নাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া।

বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক শাহ আলম চৌধুরী, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সলিসিটর একরামুল হক, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শোয়েব খন্দকার, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আজাদ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হান্নান মজুমদার প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা দলীয় ঐক্য সুদৃঢ়করণ, শিক্ষার্থীদের সমস্যা সমাধান এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় তারা ছাত্রদলের কর্মীবৃন্দকে সংগঠনের লক্ষ্য অর্জনে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

পূর্ণমিলনীতে নাঙ্গলকোট উপজেলা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়।