কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ড্রোন হামলার জন্য ইরানকে ক্ষমা চাইতে হবে: আজারবাইজানের প্রেসিডেন্ট

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৫, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

ড্রোন হামলায় দুইজন বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনায় ইরানের কড়া সমালোচনা করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। যদিও ইরান আজারবাইজানে ড্রোন হামলার কথা অস্বীকার করেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) আজারবাইজানের প্রেসিডেন্টের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, দেশটির স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র নাখচিভানের আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল, একটি স্কুল ও অন্যান্য এলাকা ইরানের কাপুরুষোচিত হামলার শিকার হয়েছে। এ ঘটনায় একটি জরুরি সভা আহ্বান করেছেন ইলহাম আলিয়েভ।

বিবৃতিতে আলিয়েভ বলেন, নাখচিভান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের ভূখণ্ডে ইরানি মনুষ্যবিহীন বিমানবাহী যান দিয়ে গুলি চালিয়েছে। লক্ষ্য ছিল বেসামরিক মানুষ।

তিনি বলেন, ‘আজারবাইজান রাষ্ট্র এই কুৎসিত সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় এবং যারা এটি করেছে তাদের অবিলম্বে জবাবদিহি করতে হবে

এই ঘটনার পর আজারবাইজান বাকুতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। যদিও ইরানের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা আজারবাইজানে কোনো ড্রোন হামলা করেনি।

এর আগে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র নাখচিভানের বিমানবন্দরে টার্মিনাল ভবনে একটি ড্রোন আঘাত হানে এবং অন্যটি শাকারবাদ গ্রামের একটি স্কুলে অন্যটি ড্রোনটি আঘাত হানে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ড্রোন হামলায় বিমানবন্দরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছে

.